ইউটিউবে ‘চাঁদকথা’র টাইটেল গান

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৪:৩৭
গোলাম আলি জিন্নাহ পরিচালিত ‘চাঁদকথা’ চলচ্চিত্রের টাইটেল গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। সিনেমাটির অধিকাংশ কাজও প্রায় শেষপর্যায়ে। এখন চলছে মুক্তির প্রক্রিয়ায়। এরই অংশ হিসেবে ছবিটির প্রথম গান মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার রাতে 'চাঁদ কথা' শিরোনামের ছবির টাইটেল গানটি প্রকাশ পায়। 
 
ছবির গল্প ১৯৭৫ সালের আবহে একটি ত্রিভূজ প্রেমের। গানের দৃশ্যায়নেও উঠে এসেছে সেই চিত্র। নির্জন আজাদ ও মেঘলা মায়ার অভিনয়েও লোক গল্পের গতি খুঁজে পাওয়া গেছে।
 
টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন, রকার সোহেল ও বিন্দি খান। গানের সুর ও কথা লেখার পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন এম আর খান। একইসাথে গোটা চলচ্চিত্রের চিত্রনাট্যও তারই তৈরি করা। ছবিটি প্রযোজনা করছেন তিনি।
 
উল্লেখ্য, ছোট পর্দায় নিয়মিত মুখ নির্জন আজাদ। অসংখ্য জনপ্রিয় টিভি সিরিজে দেখা গেছে তাকে। এবারই প্রথমবারের মতো বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনি।
ইত্তেফাক/এএম