প্রিয়াঙ্কার ‘পান-চিনি’ শুরু

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৬:০২
অবশেষে শেষ হলো জল্পনাকল্পনা। সত্যি সত্যি বিয়ে হচ্ছে প্রিয়াঙ্কা- নিকের। শনিবার সকালে শুরু হয়েছে বলিউড তারকার ‘পান-চিনি’ অনুষ্ঠান। ভারতে এ অনুষ্ঠানকে বলে ‘রোকা’।
 
দেখা গেছে শনিবার ‘রোকা’ অনুষ্ঠানে হলুদ রংয়ের সালোয়ার পরেছিলেন প্রিয়াঙ্কা। আর নিকের পরনে ছিল সাদা কুর্তা। অফিশিয়ালি ‘এনপি’ লোগোর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন দুজনে। 
 
এর আগে ১৮ জুলাই, প্রিয়াঙ্কার জন্মদিনে লন্ডনে প্রিয়াঙ্কাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মার্কিন পপ তারকা নিক জোনাস। তার আগের দিন নিউইয়র্কের বিখ্যাত গয়না প্রস্তুতকারী টিফ্যানি’জের থেকে এনগেজমেন্ট রিং কিনেছিলেন নিক।
 
পরবর্তীতে নায়িকা যখন ভারত ফিরে আসেন, তখন দিল্লি বিমানবন্দরে হাত থেকে খুলে সেই রিং লুকোতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।
 
এর কিছুদিন পর মনীশ মালহোত্রার হাউজ পার্টিতে সেই রিং আবার দেখা গেল প্রিয়াঙ্কার আঙুলে। চার ক্যারটের হিরে বসানো যে আংটিটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
 

#nickjonas with #priyankachopra at their engagement @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Aug 18, 2018 at 12:04am PDT

ইত্তেফাক/জেডএইচ