মেহেরপুরে ৭ মামলার ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:০৭
মেহেরপুরের গাংনী থানায় ৭টি মামলার আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের হাতিপাড়া এলাকার তাহাজ উদ্দীনের ছেলে ইমরান হোসেন ওরফে ইংরাজ (২৭) ও একই গ্রামের বাজার পাড়া এলাকার কুদ্দুস আলীর ছেলে বিদ্যুৎ হোসেন (২৬)।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রর নাথ সরকার জানান, গাংনী থানা এএসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মোহাম্মদপুর গ্রামের রেজাউল হকের বাড়িতে অভিযান চালিয়ে ইংরাজকে গ্রেপ্তার করে। পরে ইংরাজের দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর বিদ্যুৎকে গ্রেপ্তার করা হয়।
 
তারা দুইজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী উল্লেখ করে ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ইংরাজ ও বিদ্যুতের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, রোড ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা  রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ