লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামি আইয়ুব আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের হয়। শনিবার সকালে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাঁশঝাড় বাগানে মাটির নিচ থেকে ১টি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আইয়ুব আলী মধ্যভাদুর গ্রামের জুগি বাড়ির মনোহর মিয়ার ছেলে।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, আইয়ুব আলী একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে থানায় কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
