সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:৫৮
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নূর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নুর হোসেন ওই গ্রামের আকবর গাজীর ছেলে।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে নূর হোসেন বাড়ি পাশের একটি ডোবা পুকুরে মাছ ধরার সময় হঠাৎ অসাবধান বশত: সেখানে থাকা বিদ্যুতের তারে সে আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ