রাজধানীতে আসছে কুরবানির পশু

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৯:৪৬
ঈদ-উল-আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কুরবানির পশুর হাট। গেলো কয়েকদিন রাজধানীর বিভিন্ন পশুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে পশু আসা শুরু করেছে।  
 
আজও দেশের বিভিন্ন জেলা থেকে কুরবানির পশু ঢাকায় এসেছে। পাটুরিয়া ঘাটেও যাত্রীবাহী গাড়ির তুলনায় কুরবানির পশুবাহী ট্রাক দেখা গেছে বেশি। সাজেদুল ইসলাম শুভ্রের পাঠানো ছবি।
 
উল্লেখ্য, রাজধানীতে এ বছর মোট ২৩টি পশুর হাট বসেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসেছে। 
IMG0
ইত্তেফাক/জেডএইচ