একাত্তরের পরাজিত শত্রুরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত: মায়া

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:৫৯
১৫ আগস্ট হত্যাকাণ্ডের নায়ক ছিলেন জিয়াউর রহমান। এটি এখন দিবালোকের মত সত্য। কারণ, পঁচাত্তরের ১৫ আগস্টের নৃশংসতার পরের ঘটনাবলীতে সবকিছু স্পষ্ট হয়েছে যে জিয়াউর রহমানের নির্দেশেই সবকিছু হয়েছে। একাত্তরের পরাজিত শত্রুরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এগুলোকে গুড়িয়ে দিতে হবে একাত্তরের চেতনায়।
 
শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নিজ বাসভবনে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।
 
মতলব উত্তর পল্লীবিদ্যুৎতের ডিজিএম নূরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য রিয়াজ উদ্দিন মানিক, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সাহিদুল ইসলাম, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ (মতলব দক্ষিণ) ডিজিএম দীলিপ কুমার চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্যাহ প্রধান, ফরাজী কান্দি ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন দানেশ, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন, সাদুল্যাহপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক খোকা, রাশেদ মেম্বার প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি