সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে শুভাষী মুন্ডা (৬৪) নামে এক কৃষাণীর মৃত্যু হয়ে। আজ রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে উদয় মুন্ডার স্ত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় প্রসেনজিত মুন্ডা (৪৮) নামে এক কৃষক গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে, তার অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেদওয়ান রাইছুল ইসলাম জানান।
শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
