ত্রিশালে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৬:৪৪
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (৭) ত্রিশাল আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান অনিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। 
 
রবিবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাহবুবুর রহমান অনিক বলেন, পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আশির্বাদ পুষ্ট হয়েই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 
 
মাহবুবুর রহমান অনিক নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির মার্কিন যুক্তরাষ্ট্রের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
 
মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে হতদরিদ্র ও শিক্ষারহার বৃদ্ধি এবং মান উন্নয়নে চ্যালেঞ্জ হিসেবে কাজ করে যাবেন। নিজের উপার্জিত অর্থে সম্পদশালী হয়েছেন বলে জনগণের হিস্যা ঠিক রাখার অঙ্গিকারে আশ্বস্ত করেন। মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা সমাধান ও মাদক ব্যাধি নির্মূলে করণীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ ছাড়া শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান করে সমৃদ্ধশালী ত্রিশাল গড়ে তুলবেন। পরিশেষে তিনি বলেন, কেউ সমস্যা নিয়ে আমার কাছে আসার আগেই আমি তাদের কাছে যাব। আর সে জন্য প্রতিটি সেক্টরে আমার বিশেষ টিম কাজ করবে। আমি রাজনীতির জন্য নয়, ত্রিশালের সাধারণ মানুষের সেবার জন্য আসতে চাই। 
 
ইত্তেফাক/এমআই