কুড়িগ্রামে গরমে একজনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৬:৫০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হিটস্ট্রোকে একজন মারা গেছেন। মৃত আলোমতি (১২) নারায়নপুর ইউনিয়নের পাগলা বাজারের আছমত আলীর মেয়ে। 
 
পরিবার জানায়, শনিবার রাত ১২টার দিকে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন আলোমতি। এর কিছুক্ষণ পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। 
 
ইত্তেফাক/জেডএইচ