পশুবাহী নৌকা ডুবি, ২৩ গরুর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২১:১৫
কোরবানির পশুবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ১১টি উদ্ধার হলেও ২৩টি গরু মারা গেছে। রবিবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরকাটারী এলাকা থেকে পশু বোঝাই নৌকা তরা ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘিওর সরকারি কলেজের পিছনে ধলেশ্বরী ব্রিজের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
 
নৌকার মাঝি দাউদ জানান, প্রবল স্রোতের তোরে নিয়ন্ত্রণ হারালে সেতুর পিলারে ধাক্কা লাগে নৌকা। ডুবে যাওয়া নৌকা থেকে মাঝি-মাল্লা ও ১১টি গরু রক্ষা পায়। ঘিওর দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় নৌকা উদ্ধার করা হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ