কামারখন্দে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৩:৪৩
সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে অপর ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকের চালক আহত হয়েছেন।
 
সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, ঝাঐল ওভার ব্রিজ এলাকায় একটি ট্রাক উত্তরাঞ্চলমুখী হয়ে দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে চালকসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত পরিচয় হেলপার মারা যান।
 
ইত্তেফাক/এএম