আদমদীঘিতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৫:২৯
বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে গাঁজা ও নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে আদমদীঘির সান্তাহার আমবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার আমবাগান এলাকার সুমন ইসলামে বাড়িতে অভিযান চালিয়ে দেড়শত গ্রাম গাঁজাসহ তার স্ত্রী দিপ্তিকে (২১)  গ্রেপ্তার করা হয়।
 
অপরদিকে আদমদীঘি বাজার এলাকা থেকে নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পলসহ ডহরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মহসিন (২৬) ও আব্দুর রহমানের ছেলে রনিকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ