উপস্থাপনাতেই বেশ ব্যস্ত সময় কাটছে শান্তা জাহানের

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৫:৪০
আসন্ন ঈদে বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। ঈদের দিন থেকে চ্যানেল টুয়েন্টি ফোরে তিনি একটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন। নাম ‘কোলগেট বাংলার স্বাদ’। 
 
শান্তা জাহান বলেন, ঈদের দিন থেকে পাঁচ পর্বের এ অনুষ্ঠানটি দর্শক চ্যানেল টুয়েন্টি ফোরে উপভোগ করতে পারবেন। এটি প্রচার হবে ঈদের দিন থেকে রাত ৯টায়। কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। 
 
এছাড়া এবার ঈদে এসএ টিভিতে ঈদের দ্বিতীয় দিন থাকে একটি গানের লাইভ অনুষ্ঠানে থাকবেন তিনি। বাংলাভিশনে ‘সকাল বেলার রৌদ্দুর’ ও চ্যানেল টুয়েন্টি ফোরের নতুন অনুষ্ঠান ‘সতর্ক সংকেত’ উপস্থাপনা করতে দেখা যাবে শান্তা জাহানকে।
 
ইত্তেফাক/কেকে