এবার মডেল মারজান আহমেদ

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১১:০৭
মারজান আহমেদের অসাধারণত্ব মূলত ‘আউটসোর্সিংয়ে’। সেখান থেকে এবার মডেলিংয়ে নাম লেখালেন তিনি। ২০ আগস্ট ইউটিউবে প্রকাশিত ন্যান্সির গাওয়া ‘তুমি যেমন’ শিরোনামের গানের মডেল হয়েছেন তিনি।
IMG0
তুমি যেমন’ গানটির গীতিকার ও সুরকার এ এন এম হারুন। এ গানে ভিডিও পরিচালক হিসেবে কাজ করেছেন ফরহাদ আহমেদ। গানটি সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম। ছুটি রিসোর্ট গাজীপুরে হয়েছে এই গানের শুটিং।
IMG1
গানের মডেল সম্পর্কে পরিচালক ফরহাদ আহমেদ দৈনিক ইত্তেফাক অনলাইনকে জানান, আমার মনেই হয়নি মডেল নতুন এবং প্রথম। সাবলীল ছিল ক্যামেরার সামনে অল থ্রু। তার লুকও বৈশিষ্টমণ্ডিত। খুবই ভালো করেছেন তিনি। দর্শকশ্রোতা দেখলেই পছন্দ করবেন এ বিশ্বাস আমার আছে।
 
গানটির বিষয়ে মারজান আহমেদ বলেন, আনুষ্ঠানিকভাবে এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি ভালকিছু দেওয়ার। ‘তুমি যেমন’ শিরোনামে গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। গানটি সবার লাভ লাগবে বলে প্রত্যাশা করি।
 
ইংলিশে গ্রেজুয়েট করা মারজান ‘জীবনের জন্য রক্ত’ নামের একটি স্বেচ্ছায় রক্তদান গ্রুপেরও এডমিন। বর্তমানে তিনি একজন ট্রেইনি পাইলট।
 
 
ইত্তেফাক/বিএএফ