মাগুরায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৮:২২
মাগুরায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ফয়সাল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে মাগুরা শহরতলীর ভায়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত ফয়সাল মাগুরা শহরতলীর ভায়না টিটিডিসি পাড়ার ইনতাজ শিকদারের ছেলে।
 
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রবিবার রাতে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ফয়সালকে সোমবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ