২০০৪ সালে বিএনপি সরকারের আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয় আওয়ামী লীগের জনসভায়। এ হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তারেক রহমান এবং মদদ দিয়েছিলেন খালেদা জিয়া। তাই এ বিচারের আওতায় খালেদা জিয়াকেও আনতে হবে। এ ছাড়া বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নৃশংস ২১ আগস্ট’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তৎকালীন সংসদীয় বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারেকের নেতৃত্বে গ্রেনেড হামলা করা হয়। দেশ জাতী ও আওয়ামী লীগের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এ হামলা বর্বরতার চিত্র।
ঐ দিন আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানব বর্ম তৈরি করে বাঁচিয়ে ছিল।কিন্তু বিএনপি জামায়াত জোট সরকার চেয়ে ছিল শেখ হাসিনাকে নিঃশেষ করতে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। সেই চিত্র আজও চোখের সামনে ভেসে ওঠে। সেই সন্ত্রাসীদের আপনার নিজেদের পৃষ্ঠপোষকতায় বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যাতে তাদের বিচার না করা হয়। যতই চেষ্টা করুন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হবে।
তিনি বলেন, বিচারক জয়নাল আবেদিনকে ২১ আগস্ট গ্ৰেনেড হামলার তদন্তের দায়িত্ব দিয়েছিল তৎকালীন সরকার।কিন্তু তিনি যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল তা ছিল খুবই হাস্যকর ও গঁজাখোরি প্রতিবেদন। প্রতিবেদনে তিনি বলেছেন এই হামলার সঙ্গে ইজরায়লি গোয়েন্দা সংস্থা মোসদ জড়িত ছিল।
তিনি বলেন, জয়নাল আবেদীন আপনি বিচারক, যুগে যুগে আপনার মতো কিছু বিচারক সৃষ্টি হয় যারা অপকর্মের সহযোগিতা করে। এটি এমন একটা হামলা যা দিবালোকের মতো পরিষ্কার। এমন প্রতিবেদনের জন্য এ হামলার দায় আপনিও এড়াতে পারেন না।
গ্ৰেনেড হামলায় পুলিশের ভূমিকা নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, কোন বাড়িতে চুরি হলেও পুলিশ সেই দায় এড়িয়ে যেতে পারেনা অথচ আমাদের উপর গ্ৰেনেড হামলার করা তখন পুলিশ নীরব পালন করে ছিল। কিন্তু এর জন্য কর্তব্যরত পুলিশদের কাওকে কোন কৈফিয়ত বা শাস্তির আওতায় আনা হয়নি।অর্থাৎ এথেকে হামলায় সরকারের ভূমিকা সহজেই অনুমেয়।
বিএনপি বলছে, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশ নেবে না, এ প্রসঙ্গে হাছান মাহমুদ বিএনপি কে প্রশ্ন রেখে বলেন, আপনার কি খালেদা দল করেন, নাকি বিএনপি নেতৃত্বাধীন দল করেন? খালেদা জিয়া তো তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতির মামলায় জেলে আটক আছে। জেলে থেকে ছাড়া পাবেন কি না এটা আদালত জানে। বিএনপি যে একটি সন্ত্রাসী দল তা কানাডার আদালতে ও প্রমাণিত হয়েছে।
খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেন নাই, করেছিলেন খাওয়া ভবন উল্লেখ করে তিনি বলেন, হাওয়া ভবন থেকেই যত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করা হয়। ঐ হাওয়া ভবনে বসে বসে যত ব্যবসায়ী ছিল তাদের কাছে থেকে ১০% করে কমিশন নিত। তাই হাওয়া ভবন নয় ঐ টা ছিল খাওয়া ভবন।
বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদের সদস্য চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি পীযুষ বন্দোপাধ্যায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
