পলাশবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০০:৩৯

পলাশবাড়ীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায়। পলাশবাড়ী শহরের অদূরে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের মহেশপুর নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ধাপেরহাট থেকে পলাশবাড়ী অভিমুখী একটি সিএনজিকে দ্রুত বেগে রংপুর থেকে আসা সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস (সিরাজগঞ্জ-ব-১১-০০২৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ১ কিশোরসহ ২ যাত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। ঘটনার পর হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতরা হলেন উদয় সাগর গ্রামের আব্দুল হান্নান (৫০), আব্দুর রহমান (৪৫)। নিহতদের চেহারা বিকৃত হওয়ায় অপর শিশু (১৪) পরিচয় পাওয়া যায়নি।

ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু