সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
উদ্ধার পাওয়া ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, সোমবার বিকাল ৫টায় ইঞ্জিনচালিত নৌকায় করে ৩৫ জন যাত্রী নিয়ে জামালগঞ্জ উপজেলা সদর থেকে ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে যাওয়ার পথে পাকনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৗকাটি। এ সময় পানিতে ডুবে যায় মা ও ছেলে। তাদের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আরো ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
নিখোঁজ মায়ের নাম বিউটি আক্তার(৩০)। তিনি ফেনারবাক গ্রামের আমির হামজার স্ত্রী। তার ছেলে শিপন মিয়া(৮)।
নৌকা ডুবির খবর শুনে আশাপাশের গ্রামের লোকজন পাকনার হাওরে গিয়ে যাত্রীদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
