আজ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় ঢাকাগামী নাইট কোচের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার আরেক ভাই আহত হয়েছেন। রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের উত্তরপাশে মহাসড়কের স্পিড ব্রেকারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মেরাজুল ও মমতাজুল দুই ভাই ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঘাতক নৈশ কোচ বর্ণিত স্থানে স্পিড ব্রেকারে গতিরোধ না করেই মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক ভাই নিহত হন। অপর ভাইকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/নূহু
