মির্জাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৫:৫৮
 
ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় তুহিন আলী (৩৩) পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 
তুহিন আলী ঢাকায় পুলিশের এসবিতে কর্মরত ছিলেন। তার পিতার নাম মো. আকছাদ আলী, বাড়ি রাজশাহী জেলার  চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে।
 
আজ মঙ্গলবার গোড়াই হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে তুহিন বাড়ি ফিরছিলেন। কদিমধল্যা নামক স্থানে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষনা করেন।
 

ইত্তেফাক/এএম