সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক লোক ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
মঙ্গলবার সকালে ৮টায় শহরের দুলদুল মিয়ার চাতালে অস্থায়ী ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রেজাউল ইসলাম।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুর চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসিসহ কয়েক গ্রামের মানুষ ঈুদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।
ইত্তেফাক/জেডএইচ
