ঈদে মৌসুমীর ‘ভুলে ভরা গল্প’

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৫:৪৯
এবারের ঈদুল আজহায় চিত্রনায়িকা মৌসুমীর দুটি টেলিফিল্ম আসছে। এর একটি ‘ভুলে ভরা গল্প’ ও অন্যটি ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’।
 
‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণ চক্রবর্তী দীপু। আর ‘ভুলে ভরা গল্প’ রচনা করেছেন বদরুল আনাম সৌদ ও পরিচালনা করেছেন আরিফ খান। এটি প্রচার হবে চ্যানেল আইতে।
 
মৌসুমী বলেন, টেলিফিল্মগুলোর গল্পের কারণেই আমি অভিনয় করেছি। আশা করি দুটি কাজই দর্শকদের পছন্দ হবে।
 
ইত্তেফাক/জেডএইচ