উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামে সোমবার পানিতে ডুবে আরাফাত হোসেন (৮) ও শ্রাবণ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই এবং উভয়ই স্থানীয় খোজেখানি দাখিল মাদ্রাসার লেখাপড়া করতো।
গোসিঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সাজ্জাত হোসেন মনির জানান, পেলাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরাফাত হোসেন ও আলমগীর হোসেনের ছেলে শ্রাবণসহ আরো চার-পাঁচজন শিশু মিলে বাড়ির পাশে জানের খালের গভীরতম স্থান দিয়ে পানিতে নামে। পানির ঠাঁই না পেয়ে শিশুরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এসময় আরাফাত ও শ্রাবণ পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার এসআই আজহারুল ইসলাম জানান, শিশুর স্বজনদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে শিশুদের লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
