কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খানসহ ১০ শিক্ষার্থী কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
রাশেদ খানসহ জামিনে মুক্তি পাওয়া অন্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মশিউর রহমান, ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের তারিকুল ইসলাম, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাইদুর রহমান এবং ফারুক হোসেন।
অন্যরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের এপিএম সুহেল, গাজীপুর ভাউয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শাখাওয়াত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র মাসুদ সরদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র জসিমউদ্দিন আকাশ।
কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ হয়। রাতভর ওই সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করা হয়। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়।
ইত্তেফাক/জেডএইচ
