কুমিল্লায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ডোবা থেকে বাদল সরকার (৩৮) নামে এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার হোমনা উপজেলার জয়পুর গ্রামের একটি ডোবা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
হোমনা থানার ওসি (তদন্ত) কাজী নাজমুল হক জানান, ডোবায় বেঁধে রাখা পাটের নিচে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় অতিরিক্ত ফুলা এবং আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
ইত্তেফাক/আরকেজি
