কোরবানির গরু নর্দমায়, উদ্ধারে ফায়ার সার্ভিস

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৯:৩৩
শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী গ্রামের ব্যবসায়ী তোতা মিয়ার কোরবানির জন্য ৩৫হাজার টাকায় কেনা গরু মঙ্গলবার বাড়ির পাশে একটি নর্দমার পানিতে ডুবে যায়।
 
নিজেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয় শ্রীপুর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে ১৫ ফুট গভীর ময়লা পানির গর্ত থেকে জীবিত অবস্থায় গরুটি উদ্ধার করে।
 
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মো. জিহাদ বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর গরুটি উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি।
 
ইত্তেফাক/আরকেজি