নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী শহরের বাসিন্দা সুমন, তার স্ত্রী ও শাশুড়ি। তারা মোটরসাইকেলযোগে রাজশাহী যাচ্ছিলেন। ঘটনারপর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে চালক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় নওগাঁ থেকে সুমন তার স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলযোগে রাজশাহী শহরে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় তারা পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাক চাপায় মোটরসাইকল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
