ঈদের সকালে বগুড়ায় সড়কে প্রাণ গেল তিনজনের

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১২:০৪
ঈদুল আজহার সকালে বগুড়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
বুধবার সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। 
 
ইত্তেফাক/জেডএইচ