সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের পরিদর্শক নিহত

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৬:৪২
সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ওয়ার হাউজ (ইন্সপেক্টর) পরিদর্শক আবদুস সামাদ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার মহাখালী মেট্রােপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এর আগে গত সোমবার (২০ আগস্ট) সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, আবদুস সামাদ মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ওয়ার হাউজ (ইন্সপেক্টর) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার নিজ কল্পা গ্রামে। তার পিতার নাম মতিউর রহমান।
 
কয়েকদিন আগে তিনি এক কন্যা সন্তানের জনক হলে ছুটি নিয়ে বাড়ি যান। দুর্ঘটনার দিন কর্মস্থল মির্জাপুর উপজেলায় আসার পথে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পেট্রোল পাম্পের কাছে সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
 
প্রথমে সখীপুর এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী মেট্রােপলিটন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
 
ইত্তেফাক/আরকেজি