শুরু হচ্ছে জাহিদ-তিশার পলিসি কাশেম

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৯:১৮
এবার ঈদুল আজহার একটি সাত পর্বের ধারাবাহিক নাটকেও কাজ করেছেন জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। নাটকটির নাম ‘পলিসি কাশেম’। বাংলাভিশন চ্যানেলে সাত পর্বের ধারাবাহিক ‘পলিসি কাশেম’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ৪০ মিনিটে।
 
নাটকটি লিখেছেন পলাশ মাহবুব ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
 
এ ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন আমীরুল হক চৌধুরী, কচি খন্দকার, মীরাক্কেলখ্যাত জামিল, সুজাত শিমুল প্রমুখ।
 
‘পলিসি কাশেম’ সম্পর্কে নাটকটির নাট্যকার পলাশ মাহবুব বলেন, ‘একটি নাটকের ভালো-মন্দ শেষ বিচারে অনেকটাই নির্ভর করে পরিচালক এবং কলাকুশলীদের ওপর। তবে নাট্যকারের জায়গা থেকে আমি ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। বিনোদন ঘরানার হলেও ‘পলিসি কাশেম’ বক্তব্যধর্মী নাটক। আমার অন্যান্য নাটকগুলোর মতো এই নাটকেও হাস্যরসের মধ্য দিয়ে দর্শকরদের একটি মেসেজ দেয়া হয়েছে। আশা করছি ‘পলিসি কাশেম’ দর্শকরা উপভোগ করবেন।’
 
ইত্তেফাক/বিএএফ