কামারখন্দে ছাগল বোঝাই ট্রাক উল্টে নিহত ২

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৯:১৬
কামারখন্দে ছাগল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
 
বুধবার বিকেলের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ছাগল বোঝাই ট্রাক ঝাঐল ওভার ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা ১৫ জন ব্যাপারি আহত হন।
 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ট্রাকে থাকা ছাগলগুলো অক্ষত রয়েছে বলেও জানান এসআই আহবুব হোসেন।
 
ইত্তেফাক/আরকেজি