ফরিদপুরে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৪:১১
ফরিদপুর শহরের গার্ডেন সিটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোটেলটির পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। 
 
নিহতের নাম নূর খাঁ (৫০)। তার বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা থানার হরগতি গ্রামে। কমলা বিক্রির জন্য তিনি ফরিদপুরে এসেছিলেন।
 
কোতোয়ালি থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, কীভাবে নূর খাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/জেডএইচ