দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না-যে সংকট নেই। আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে। সংলাপে বসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
কারাগারে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাকর্মীদের দেখা করতে না দেওয়াকে স্বৈরাচারী মনোভাব মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলকে রাস্তায় নামতে দেয় না, সভা সমাবেশের অনুমতি দেয় না। এরপরেও শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে বিএনপি।
ইত্তেফাক/জেডএইচ
