রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শাহেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী পাহাড়িকা বাস সার্ভিস মানিকছড়ি নিচু পাহাড়ি রাস্তায় নামার সময় নিয়ন্ত্রণ হারায়। এতে বিপরীত দিক থেকে আসা ৩টি মোটরসাইকেল ও ১টি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেল থেকে অন্যরা ছিটকে পড়ে গেলেও একজন বাসের নিচে চাপা পড়ে। পরে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. শাহেদকে মৃত বলে ঘোষণা করে। তাদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
