শ্রীপুরের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানীর সৌজন্যে মঙ্গলবার দিনব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সুলতান মো. সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন মারুফ ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মীরা নিজেদের পকেটের টাকা বাঁচিয়ে ঈদবস্ত্র কিনেছিল। সুবিধাবঞ্চিত শিশুরা নতুন পোশাক পেয়ে অনেক আনন্দিত। তিনি মনে করেন যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসত তাহলে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়ারা অনেকেই ঈদের আনন্দে আলোকিত হয়ে উঠত।
ইত্তেফাক/আরকেজি
