ফেনী কারাগার পরিদর্শন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের

আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৯:০৭
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ঈদের পরদিন বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা কারাগার পরিদর্শন করেন। তিনি জেলা কারাগারের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বন্দিদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। বন্দিরাও তাদের বিভিন্ন সমস্যার কথা জানান।
 
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, জেলার শংকর কুমার মজুমদারসহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, জেলা কারাগারে ২ মহিলাসহ ১৭২ জন বন্দির ধারণ ক্ষমতা রয়েছে। এখানে ১৬ নারী, ২ শিশু ও ৪ বিদেশিসহ ৭৬৭ জন বন্দি রয়েছে। কারাগারে থাকা বেশিরভাগ মাদক মামলার আসামি।
 
ইত্তেফাক/আরকেজি