চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় 'কমিউনিটি-৯৪' অর্থাৎ ৯৪ সালের এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দিনভর ৯৪'র এসএসসি ব্যাচের বন্ধুরা তাদের পরিবার-পরিজন নিয়ে এক আনন্দ আড্ডায় মেতে উঠেন। স্বপরিবারে স্ত্রী ও সন্তানেরাও উপস্থিত ছিল এ অনুষ্ঠানে।
আলমডাঙ্গার '৯৪ সালের এই ব্যাচটির প্রায় সকলে দেশে-বিদেশে স্ব স্ব কর্মক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের কল্যানে কাজ করে চলেছেন। তাদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ সাংবাদিক কেউবা পুলিশ কর্মকর্তা। তাদের কেউ এসেছিলেন আমেরিকা থেকে। কেউ এসেছিলেন দুবাই থেকে। কেউ ঢাকা থেকে। কেউ রাজশাহী থেকে। কেউ এসেছিলেন টাঙ্গাইল থেকে। যার যার শত ব্যস্ততার মধ্যেও নাড়ির টানে, বন্ধুত্বের টানে ঈদ পুনর্মিলনীতে উপস্থিত হয়েছিলেন শতাধিক বন্ধু।
এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল, জাহাঙ্গীর, লিপন, ডিউক, বিপুল, লিপু, অরূপ, বিজু, কবীর, টগর, জিন্নাত, টুটুল, এনামুল, বাবু, ডাবলু, জাহাঙ্গীর, শরিফ, কুহেল, শাহীন আহমেদ টিটো, মজনু, রাজ্জাক, মিজানুর, সুজন, বিদ্যূৎ, সাঈদ, সমীর, বরকত, সেলিম, পিন্টু, প্রভা ও মঞ্জুসহ শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
IMG0
বন্ধুদের আড্ডায় স্মৃতিচারণ হয় স্কুল জীবনের। যার যার কর্মক্ষেত্রে সফলতার গল্প শোনান বন্ধুরা। সফল বন্ধুদের সমাজ ও দেশের কল্যাণকর্মের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয় অন্য বন্ধুদের পক্ষ থেকে। এছাড়া বন্ধুদের স্ত্রী-সন্তানের বিভিন্ন খেলা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু
