পাঁচবিবি সীমান্তে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৪:২৫
পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের গলাকাটা এলাকা থেকে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। পাঁচবিবি থানায় জিডি করা হয়েছে।
 
পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জিরো পয়েন্টের ১০০ গজ ভেতরে ভারত থেকে একদল লোক প্রবেশ করলে বিজিবি কয়া ক্যাম্পের নায়েক সামছুলের নেতৃত্বে একদল জওয়ান গোপন সংবাদে তাদের ধাওয়া করে। এসময় তারা একটি ওয়ান সুটারগান ও ২রাউন্ড গুলি ফেলে ভারতে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/আরকেজি