শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৬:৪৪
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় ছবুরভান বিবি (৮০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাংগী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
ছবুরভান বিবি হাওয়ালভাংগী গ্রামে সায়েদ আলী গাজীর স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শী মোস্তফা জানান, সকালের দিকে রাস্তার পাশ দিয়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল বৃদ্ধাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মোটরসাইকেলসহ চালককে আটক করেছেন।
 
শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ