বালিয়াকান্দিতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৮:০২
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দেশীয় অস্ত্র ও দুইটি কার্তুজসহ মো. কাশেদ শেখ (৩৫) নামের হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালপুর সার্বজনীন মহা শ্মশানের একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
কাশেদ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দলিল উদ্দিন শেখের ছেলে।
 
বালিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, আসামি কাছেদের তথ্যমতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। আসামি মাদক ব্যবসা, চুরি-ডাকাতিসহ অবৈধ অস্ত্র বহন করে এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
 
ইত্তেফাক/বিএএফ