নন্দীগ্রামে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২০:২৯

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা আবু হোরায়রা আকাশ আহত হন গত বৃহস্পতিবার রাতে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে নন্দীগ্রামে।

শুক্রবার বিকেলে পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

পরে পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন রানা, শেখ শামিম, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র, সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু, সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ এছাড়াও শ্রমিকলীগ নেতা এনামুল হক, সারোয়য়ার হোসেন মিলন, সাবেক ছাত্রলীগ নেতা আনন্দ কুমার, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা তুহিন আহম্মেদ, রাজিব হোসেন, খায়রুল ইসলাম সাহেদ, নাদিম মাহমুদ প্রমুখ।

ইত্তেফাক/নূহু