নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২০:৪২
ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকায় রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে একটি গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
 
মৃত রোকেয়ার বাবার বাড়ি দোহার উপজেলার রায়পাড়া এলাকায়।
 
প্রতিবেশীরা জানায়, গত কয়েক মাস যাবত রোকেয়ার স্বামী সোরহাব উদ্দিনের সঙ্গে পারিবারিক কলহ চলছিলো। মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে তার তুমুল ঝগড়া হয়। শুক্রবার ভোরে মাঝিরকান্দায় তার স্বামীর বসত ঘরের পিছনে একটি গাছে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোকয়োর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 
এ বিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামিম হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য মিডর্ফোড হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাটি  তদন্ত করে দেখছে।
 
ইত্তেফাক/বিএএফ