চট্টগ্রামের লোহাগাড়ায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার ভাল্লুকমারা নামক স্থানে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। বড়হাতিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলিম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
জানা গেছে, হাতি যেখানে মারা গেছে পাশেই ছিল চিচিঙ্গা ক্ষেত।
এদিকে বনবিভাগ হাতিটির ময়নাতদন্ত করেছে। বনবিভাগ জানিয়েছে, ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
