তাইওয়ানে বন্যায় নিহত ৬

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৩:০১
তাইওয়ানে কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ছয় জন মারা গেছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। গৃহহীন হয়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
বৃহস্পতিবার থেকে তাইওয়ানের মধ্য ও দক্ষিণাঞ্চলে একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কোন কোন জেলায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
 
সরকারি হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত এই দুর্যোগে ছয় জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় নগরী কাউশিউংয়ে ভারী মাচায় চাপা পড়ে তিন জন মারা গেছে। 
 
কর্মকর্তারা বলেন, শনিবার সকালে ৬ হাজারের বেশি লোককে সরিয়ে আনা হয়েছে। এখনো ১১০০ লোক আশ্রয় শিবিরে অবস্থান করছে। -বাসস
 
ইত্তেফাক/ জেআর