আড়াইহাজারে পানিতে ডুবে তাবাসসুম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসের কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নুরুল ইসলামে মেয়ে।
নিহতের বাবা নুরুল ইসলাম জানান, তাবাসসুম বিকাল ৫টার দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ির পাশে মেঘনার শাখা নদীতে তল্লাশি করতে থাকে স্বজনরা। পরে রাত ৮টার দিকে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে যান। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া ঘটনা নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি
