রংপুর কেন্দ্রীয় কারাগারে পঞ্চগড় জেলায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার হত্যা মামলার যাবজীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হোসেন সন্ধ্যায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে বিভাগে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার রত্না রায় জানান, লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
