রংপুরে ম্যাজিক দেখাতে গিয়ে বালকের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৫:৪১
রংপুরে শিশুদের ম্যাজিক খেলা দেখাতে গিয়ে জাকির হোসেন (১৪) এক বালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর থানার পালিচড়া বকসি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত জাকির হোসেন পালিচড়া বকসি পাড়া গ্রামের মোস্ত মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে শিশুদের ম্যাজিক খেলা দেখাতে গিয়ে চেয়ার থেকে পড়ে ঘরের ধড়নায় লাগানো দড়ি জাকির হোসেনের গলায় ফাঁস লেগে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ও তার বাবা-মা ছুটে আসে। এরপর আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/বিএএফ