‘নতুন প্রজন্মের আহ্বানে, এসো মিলি প্রাণের টানে’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্মীতলা উপজেলার মধইল বাজারে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় মধইল বাজারে র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা (কেপিআই) স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার আ. রহিম শাহ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন প্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান আবু হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক আলমগীর কবির, পত্মীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ। এ সময় সেখানে সংগঠনের সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
