ভোটারের ছবির জায়গায় সানি লিয়ন

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৭:৩৬
ভারতের উত্তরপ্রদেশের বালিয়ার ভোটার তালিকায় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। এখানে ভোটদাতার জায়গায় সানি লিয়ন, হাতি, আবার কোথায় কবুতরের ছবি দেওয়া হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই তালিকা প্রস্তুতকারী এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
সম্প্রতি বালিয়ার ভোটার তালিকার কিছুটা অংশ ফাঁস হয়েছে সংবাদ মাধ্যমে। সেখানেই ধরা পড়েছে এই মারাত্মক ভুল। দেখা যাচ্ছে, দূর্গবতী সিং নামে ৫১ বছরের এক মহিলার মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সানি লিয়নের মুখ। 
 
কিন্তু সানি যেখানে ভারতের নাগরিকই নন সেখান তার ছবি এল কীভাবে? তাহলে কি ইচ্ছে করেই ওই মুখ বসিয়ে দেওয়া হয়েছে? এখন এমন প্রশ্ন দেখা দিয়েছে।
 
ভারতের গণমাধ্যমে বলা হয়, আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে ভোটার তালিকার সংশোধনের কাজ চলছিল। সেখানে একাধিক ভোটদাতার ছবির জায়গায় অন্য ছবি বসানো হয়েছে। নারদ রাই নামে ৫৬ বছরের এক ব্যক্তির ছবির জায়গায় বসানো হয়েছে একটি আফ্রিকার হাতির ছবি। খবর: টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ
 
ই্ত্তেফাক/জেডএইচ